কেন্দ্রীয় ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের (এএমএলডি) যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তার স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আর্থিক হিসাবের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
বুধবার দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছে বিএফআইইউ।
বিএফআইইউর চিঠিতে মোশাররফ হোসেন ও তার স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট সব তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এসব তথ্য চাওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

