আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ৯০ টাকা

বিশেষ প্রতিনিধি

জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ৯০ টাকা

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে প্রায় ৯০ টাকা করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আজ মধ্য রাত থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে।

এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। শতাংশের হিসেবে বেড়েছে প্রায় ৮০ শতাংশ। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এতে বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

নতুন দামের বিষয়ে বিইআরসির কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন এ দর আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...