‘প্রাচ্যের লোকেরা দর্শন কপচায় আর পশ্চিমারা কাজ করে দেখিয়ে দেয়’

‘প্রাচ্যের লোকেরা দর্শন কপচায় আর পশ্চিমারা কাজ করে দেখিয়ে দেয়’

ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্য এবং শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বলেছেন, আমরা প্রাচ্যের লোকেরা দর্শন কপচাই আর পশ্চিমারা কাজ করে দেখিয়ে দেয়।

দারুল আরকাম আল-ইসলামিয়া উত্তরা ঢাকা ও দীনিয়াত আয়োজিত ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে আলোকিত সমাজ গঠনে চিন্তাশীল আলেমদের করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আরো বলেন, আমাদের আকাবিররা ইংরেজ আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, ইংরেজি ভাষার বিপক্ষে ছিলেন। এই দেশ আপনাদের জন্য কত বড় নেয়ামত এটা আপনারা উপলব্ধি করতে পারছেন না। দেশের জন্য কাজ করুন। ইতিবাচক পদ্ধতিতে সবার সহযোগী হয়ে কাজ করুন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।

দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী আল্লামা সাজ্জাদ নোমানী কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক-আলেম ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন