সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দর এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে হামলার ধরন, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন