রাজধানীর নদ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজধানীর নদ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দায় দুই বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। নিহত নারীর নাম লাইজু। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নর্দা এলাকায় ‘আকাশ পরিবহন’ নামের একটি বাসকে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘ইসলাম পরিবহন’ নামের অপর একটি বাস। ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উলটে যায়। এ সংঘর্ষে আকাশ পরিবহনের বাসের পেছনের ডান পাশের অংশটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

বিজ্ঞাপন

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠান।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন