চার দফা বাস্তবায়নে গঠিত হলো জাতীয় নাগরিক জোট

চার দফা বাস্তবায়নে গঠিত হলো জাতীয় নাগরিক জোট

নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার পুনরুদ্ধারসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঐক্যের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক জোট।

মঙ্গলবার (০৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন

আত্মপ্রকাশ উপলক্ষে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটেছে এবং একটি মানবিক-গনতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ভোটাধিকারসহ যে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার প্রয়োজন তা উপেক্ষিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কিছু রাজনৈতিক দল সাম্রাজ্যবাদী ও বৈদেশিক শক্তির প্রতি নতজানু আচরণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সংকটে ফেলেছে। যার প্রতিফলন ঘটেছে বিভিন্ন বৈদেশিক চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

জাতীয় নাগরিক জোটের চারটি লক্ষ্য হচ্ছে, ভোটাধিকার পুনরুদ্ধার। জনবান্ধন টেকসই সংস্কার। নিবর্তনমূলক কালো আইন বাতিল ও অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা।

জোটের শরীকদের মধ্যে উপস্থিত ছিলেন, আমজনতা দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমান রাজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...