ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. তাওহিদ হোসেন ওহি (২২), ২. আব্দুল মতিন (৩৫), ৩. মো. রুবেল (২৯), ৪. মো. খোরশেদ আলম (২৮), ৫. মো. রাতুল (২৩) এবং ৬. মো. স্বপন (৪২)।

এসআরইউ সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ নভেম্বর ২০২৬ তারিখে ডিএমপির এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পৃথক ছিনতাইবিরোধী অভিযানে রাজধানীর পল্টন, তেজগাঁও ও শাহজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন