জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের উদ্যোগে শহীদ শিশু-কিশোরদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী ও অংকুর উপদেষ্টা আরিফুর বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২৪ এর জুলাইয়ে শিশু-কিশোররা যে আত্মত্যাগ দেখিয়েছ, সবার উচিত একটি নির্মল বাংলাদেশ তাদের জন্য গড়ে তোলা।
অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-পরিচালক এবিএম শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আহমদ আইমান আন্দালিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে দুইটি গ্রুপে ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। 'ক ' গ্রুপে প্রথম স্থান অধিকার করে মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ আননুর হায়দায়। 'খ' গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে রুফাইদা তারান্নুম। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি রুহুল আমীন সাদী, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন জামিল, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নূর মোহাম্মদ, এইচ.এম এরশাদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অংকুরে অর্থ সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বী একরাম, রাফকাতুল ইসলাম রাকিব, মুশফিকুর রহমান ও মহির উদ্দিন মিসবাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


