আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাত মার্চ উদযাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩০-৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিজ্ঞাপন

ওই সময় চারজনকে ধরে কলাবাগান থানায় নিয়ে যায় পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসেন। এ সময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...