ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২২ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৪৩ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৮ জন ও গোয়েন্দা বিভাগেেএকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন