রাজধানীর মুগদা থানার টিটিপাড়া রেললাইনসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
জানা গেছে, রোববার বেলা ৩টায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: জাকির (৩০), মিন্টু (৪০), এরশাদ (২২), মো. হিমেল (২০), মো. আরিফ (২২), আকাশ (২৮), মো. শামিমা (২৯), মো. নাঈম হাওলাদার (২৮), সোলেমান মুন্না (১৯), মো. অলি (২৬), মো. জাফর (৩০), মো. শাকিল (২০), অনিক (২০), মো. মোশাররফ হোসেন (৩৯), মো. ইয়াসিন (৩২), মো. হৃদয় হোসেন (২৭), মো. আদিবুল ইসলাম কিশোর (১৯), মো. রুবেল মিয়া (২২), মো. রাব্বি হোসেন হৃদয় (২০), মো. আল আমিন (১৮), আফজাল হোসেন (৩০), মো. আকাশ (১৯), মো. আল আমিন (১৯), মো. সাগর মিয়া (৩২), আকাশ মিয়া (২৯), মো. বিল্লাল হোসেন, মোস্তাকিমসহ মোট ৫৮ জন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠান। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা