কার্যক্রম নিষিদ্ধ লীগের কেন্দ্রীয় নেতাসহ দুই সদস্য গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ লীগের কেন্দ্রীয় নেতাসহ দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো-আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী।

জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে মিরপুর মডেল থানাধীন শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়। তারা শেখ হাসিনার দেশে ফিরে আসার পরিকল্পনা ও নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন