তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধে ওই রুটে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা। রোববার দুপুরে ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০-৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করে। তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...