ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান রাউজানস্থ কাগতিয়া মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শন করেছেন গতকাল বুধবার।
পরিদর্শন শেষে মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাগতিয়া মাদরাসায় আজকের এ আগমনকে আল্লাহ পাক যেন সকলের নাজাতের উছিলা করেন, আমি মাদরাসা পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। মাদরাসার সুবিশাল লাইব্রেরি চমৎকার। এখানে রয়েছে ইসলামের মূল সোর্সের বই যা আরবিতে প্রণতি হয়েছে।
তিনি তার বক্তব্যে একজন যোগ্য আলেম হওয়ার স্বপ্নকে লালন করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। শিক্ষকদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমুখী শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এ মাদরাসা তাকওয়া নির্ভর অনন্য প্রতিষ্ঠান। এতো চমৎকার একটি মাদরাসা আছে যা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্রথম দেখেছেন।
কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাস পরিদর্শনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, এই প্রতিষ্ঠানের চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পাহাড়ে ঘেরা একটি নৈসর্গিক পরিবেশ যা তার হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগিয়েছে। হযরত গাউছুল আজম রা. যিনি সারাজীবন মাদরাসার খেদমতের জন্যে নিবেদিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা করার জন্য পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান মাদরাসার প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
গতকাল (১১ আগস্ট) বেলা ১১টা থেকে চট্টগ্রামের এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে মাদরাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব সহকারী অধ্যাপক (ইংরেজি) আশফাক আখতার ও মাদরাসার শিক্ষক মন্ডলী।
মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


