জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশিদ। এছাড়াও কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. আবুল হাসান, সালামুন নেছা ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন