আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস জনবল, নীতিনির্ধারক ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে লিডারশিপ সামিট-২০২৬।

শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারের অনুষ্ঠিত এ সামিটে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির রূপরেখা এবং কর্পোরেট নেতৃত্ব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়াও বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, ডিরেক্টর মামুনুর রশিদ এবং নাবিল গ্রুপের অধীনস্থ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানগণ।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হলো এর মাঠপর্যায়ের সেলস টিম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে আপনাদের পরিশ্রম, সততা ও নিবেদন। বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, আমাদের ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সেলস টিমের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মার্কেটিং পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতের বাজার হবে ডাটা-ড্রিভেন ও ব্র্যান্ড-ভ্যালু নির্ভর, যেখানে নাবিল গ্রুপকে আরও শক্ত অবস্থানে নিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম তার বক্তব্যে গ্রুপের নতুন ব্যবসায়িক লক্ষ্য, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নতুন অঞ্চলভিত্তিক বাজার সম্প্রসারণ এবং সেলস টিমের জন্য ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন।

ডিরেক্টর ইজাজ আবরার নাবিল সবার প্রতি আহ্বান জানান—সমন্বিত টিমওয়ার্ক, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে নতুন বাজারে প্রবেশ ও বিদ্যমান বাজারে অবস্থান আরও শক্তিশালী করতে হবে।

ডিরেক্টরবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হেডগণ মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, গ্রাহকের চাহিদার পরিবর্তন, ব্র্যান্ড পজিশনিং এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। সামিটে একটি যৌথ অঙ্গীকার ঘোষণা করা হয়—“এক টিম, এক ভিশন, এক লক্ষ্য”—যার মাধ্যমে নাবিল গ্রুপকে দেশের শীর্ষ ব্যবসায়িক শক্তি হিসেবে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই লিডারশিপ সামিট নাবিল গ্রুপের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সভা নয়; বরং এটি ছিল নেতৃত্ব, উদ্ভাবন এবং সম্মিলিত অগ্রগতির এক শক্তিশালী প্ল্যাটফর্ম, যা আগামী দিনে গ্রুপের বিক্রয় বৃদ্ধি ও বাজার নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন