ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৪-দিনের যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন।
সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগদান করেন এবং Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035? শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ, বর্তমান নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির নতুন চ্যালেঞ্জ, নেতৃত্বের বর্তমান ধারায় বিদ্যমান বিভিন্ন ঘাটতি, বিশ্ববিদ্যালয়ে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের পথ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লিডারদের দক্ষতা, সক্ষমতা ও গুণাবলী উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন ও অভিজ্ঞতা বিনিময় করেন।
এছাড়া, তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এসিইউ কর্তৃপক্ষ এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসিইউ-এর খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান কর্মসূচি জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


