শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

শোবার ঘর যত সুন্দর করেই সাজানো হোক, বিছানা অগোছালো থাকলে পুরো ঘরের সৌন্দর্যই ম্লান হয়ে যায়। বিশেষ করে শীতকালে লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানায় রেখে দিলে অনেক সময় ঘরটি পরিপাটি দেখায় না। কেউ কেউ লেপ-কম্বল রাখার জন্য আলাদা আসবাব ব্যবহার করেন। আবার অনেকে বিছানায় রাখলেও বাড়তি চাদর দিয়ে ঢেকে রাখেন।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে সহজ ও নান্দনিক সমাধান হতে পারে আধুনিক কম্ফোর্টার। নরম ও তুলতুলে এই শীতবস্ত্র ব্যবহারের পর সুন্দরভাবে ভাঁজ করে বিছানার মাঝখানে বা এক পাশে রাখা যায়। এতে ঘর যেমন পরিপাটি দেখায়, তেমনি অন্দরসজ্জাতেও আসে নতুনত্ব। শীতের মৌসুমে লেপ-কম্বলের পাশাপাশি তাই কম্ফোর্টারের ব্যবহারও জনপ্রিয়তা পাচ্ছে।

কম্ফোর্টার শুধু শীত থেকে সুরক্ষাই দেয় না, ঘরের সাজসজ্জায়ও যোগ করে নান্দনিকতা। শীতকাল ছাড়াও গরম আবহাওয়ায় হালকা কুইল্ট হিসেবে এটি ব্যবহার করছেন অনেকে। ফলে কম্ফোর্টার এখন আর শুধু শীতের অনুষঙ্গ নয়, বরং ঘর সাজানোর আধুনিক উপকরণ হিসেবেও জায়গা করে নিচ্ছে।

অনেকেই ঘরের পর্দা ও বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার বেছে নিচ্ছেন। পর্দার কাপড়, কুশনের কভার ও কম্ফোর্টারের রং এবং নকশায় সামঞ্জস্য রাখলে ঘরের সাজে তৈরি হয় নান্দনিক আবহ। এতে ঘরের সৌন্দর্যও হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধারণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও রিলে ঘর সাজানোর ভিডিওতে কম্ফোর্টার ভাঁজ করে রাখা, বিছানার রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা কিংবা কুশন ও পর্দার সঙ্গে সামঞ্জস্য রাখার বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে।

এসব ভিডিও থেকে ধারণা নিয়ে নিজের ঘরের রং, আসবাব ও সাজসজ্জার ধরন অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের কম্ফোর্টার। রং ও নকশার যথাযথ সামঞ্জস্য থাকলে সাধারণ বিছানাও হয়ে উঠতে পারে ঘরের অন্যতম আকর্ষণীয় অংশ।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল ও এলাকার সুপারশপগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কম্ফোর্টার। নকশা, রং, কাপড়ের মান ও দামের ভিন্নতা থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে সুপারশপগুলোতে বিভিন্ন মান ও নকশার কম্ফোর্টারের পাশাপাশি থাকছে মৌসুমি মূল্যছাড়।

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্নের বিভিন্ন আউটলেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মান ও নকশার আধুনিক কম্ফোর্টার। পাশাপাশি নির্বাচিত কম্ফোর্টারে রয়েছে বিশেষ মূল্যছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দ ও বাজেট অনুযায়ী সাশ্রয়ী মূল্যে কম্ফোর্টার কেনার সুযোগ পাচ্ছেন। সরাসরি আউটলেটে গিয়ে পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...