আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর ফলে নির্বাচনী জোট গঠনের পরও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে।

উল্লেখ্য, অতীতে নির্বাচনী জোটে সাধারণত নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীকের মাধ্যমে ছোট দলগুলো ভোটে অংশ নিত, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন