সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং দেবর তারিক সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ ১০ তলা ভবন ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। যার বাজার মূল্য দেখানো হয়েছে ১৫ কোটি টাকা।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম জমিসহ বাড়ি ক্রোকের আবেদন করেন। এতে বলা হয়, শফিক সিদ্দিক এবং তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়,তারা স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্টদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

