কিশোরী ধর্ষণের দায়ে কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

চার বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর মসজিদপাড় এলাকায় ভাড়াটিয়ার ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে ওই বাড়ির কেয়ারটেকার মো. সাঈদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেন বিচারক।

রায়ে ঢাকার জেলা প্রশাসককে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ভিকটিমকে দেয়ার নির্দেশ দেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করেন পুলিশ। এরপর তাকে আবারো সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির কেয়ারটেকার কতৃক কিশোরোকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাঈদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক।

মামলায় অভিযো, ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় এক বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। ঐ বাড়িতে আসামি মো. সাঈদ মোল্লা কেয়ারটেকার হিসাবে কাজ করতেন। আসামি সাঈদ মোল্লা প্রায়ই ভিকটিম মারিয়া আক্তারকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট ভিকটিম তার ছোট ভাইয়ের খোঁজার জন্য বাসার নিচে যায়। এসময় আসামি ভিকটিমকে কৌশলে বাসার ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পরে ভিকটিমকে আসামি সাঈদ মোল্লা ঘটনা কাউকে বললে তাকে হত্যা করার হুমকি দেন। ভিকটিম হত্যার ভয়ে ঘটনা কাউকে বলেননি। পরবর্তীতে একই বছরের ২৩ সেপ্টেম্বর পুনরায় ধর্ষণ করেন। ভিকটিম তখন কান্নাকাটি ও চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। ওই ঘটনায় একই বছরের ভিকটিমের মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন