সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং প্রকৃত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ উদ্‌ঘাটনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে অনুসন্ধান টিম।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন