জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার পুলিশের তিন সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। তিন পুলিশ সদস্য হলেন- চাঁনখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন্স মোহাম্মদ আরশাদ হোসেন, কর্মকর্তা ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজন হোসেন।
গত ৫ আগস্ট আন্দোলনে চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

