জুলাই বিপ্লবে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার চাচাতো ভাই শেখ হেলালের ছেলে ও বাগেরহাট- ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় বিচারক।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে গোপন সংবাদে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

