গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা আয়কর দিতেই হবে, হাইকোর্টের এমন রায় স্থগিত করেননি চেম্বার আদালত। এর আগে সোমবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে আসছে গ্রামীণ কল্যাণের কাছে, সেটির পক্ষে বৃহস্পতিবার রায় দিয়েছিল আদালত।

বিজ্ঞাপন

এনবিআরের দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

বিস্তারিত আসছে…

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন