সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ সহ ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন বিচারক।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে দুদক সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আরিফা জেসমিনের বিরুদ্ধে পৃথক দুটি আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়, আরিফা জেসমিনের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। সে কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি। এর আগে গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

