ডিপিডিসি সিবিএ নির্বাচন হাইকোর্টে স্থগিত

ডিপিডিসি সিবিএ নির্বাচন হাইকোর্টে স্থগিত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি)’র সিবিএ নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফ গঠিত বেঞ্চ রুলের শুনানি এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয় আইন মেনে আগামী এক মাস পর নির্বাচনটি আয়োজন সম্পন্ন করতে যথাযথ কর্তৃপক্ষকে রুলে নিদের্শনা দেয়া হয়।

আব্দুল আজিজ এবং রহিমা খাতুন নামে ডিপিডিসির দুজন কর্মচারী ও ভোটারের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নিদের্শনা দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন