প্লট দুর্নীতি : হাসিনার বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট দুর্নীতি : হাসিনার বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

অপর ১১ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন