সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর গোলচত্বরে গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয়। একই মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।
আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
তিনি বলেন, এদিন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার পাঁচদিন করে এবং ইনু-মেননের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
আদলত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন তার বাবা আল আমিন পাটোয়ারী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

