যুবদল নেতা শামীম হত্যা, রিমান্ডে কামরুল-সোলায়মান

স্পোর্টস রিপোর্টার

যুবদল নেতা শামীম হত্যা, রিমান্ডে কামরুল-সোলায়মান

যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামীলীগ সরকারে সাবেক মন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত তাদের এ রিমান্ডের নেয়ার আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান তাদের আদালতে হাজির করেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে, গত ১৪ নভেম্বর গুলশান থেকে হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...