কারাগারের ফেসবুক স্ট্যাটাসকে মিথ্যা বলে দাবি ফারুক খানের

কারাগারের ফেসবুক স্ট্যাটাসকে মিথ্যা বলে দাবি ফারুক খানের

গত ৩ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা চলে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় বুধবার সকালে ফারুক খানের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।

বিজ্ঞাপন

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।

জবাবে ফারুক খান বলেন, কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দিবো? কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? এটি মিথ্যা কথা।

গত বছরের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন