দেশের ব্যাংক খাত লোপাটকারী ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলমের শ্যালক আরশেদের স্ত্রী জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দুদক।
দুদকে আবেদনে বলা হয়, এস আলমের শ্যালক আরশেদের বিরুদ্ধে এস আলম কর্তৃক লুটপাট করা কয়েক হাজার কোটি টাকা আরশেদ ও তার স্ত্রীর মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এসব অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জেসমিন আরশেদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২),৪(৩) ধারায় অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। জেসমিন আরশে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যেতে পারেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ মুহূর্তে তিনি পালিয়ে গেলে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

