ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা- ৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু। সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য আসন উপনির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন