আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

একদিনে তিন আসামির জবানবন্দি নেয়া ছিল অস্বাভাবিক ঘটনা: আপিল বিভাগের পর্যবেক্ষণ

আতিকুর রহমান নগরী

একদিনে তিন আসামির জবানবন্দি নেয়া ছিল অস্বাভাবিক ঘটনা: আপিল বিভাগের পর্যবেক্ষণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেছেন, একদিনে তিন আসামির জবানবন্দি নেয়া ছিলা অস্বাভাবিক ঘটনা। মুফতি হান্নানসহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। বৃহস্পতিবার সকালে এ পর্যবেক্ষণ দেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত বছরের ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন