বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল চেয়ে হাই কোর্টেরিট আবেদন করেছেন পত্রিকাটির সাবেক ১১ সাংবাদিক। সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা করা হয়।
আবেদনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশি পোশাক
১১ সাংবাদিকের পক্ষে রিট আবেদনকারী হানযালা হান। অপর ১০ আবেদনকারী হলেন—মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার ও মো. লতিফুল বাশার (লিমন বাশার)।
চাকরিকালীন আর্থিক সুবিধা না পেয়ে গত ১৭ অগাস্ট কালের কণ্ঠ কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট মামলা করার কথা বলেছেন হানযালা।
জানতে চাইলে কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী বলেন, একসময় আমরা একই পরিবারের সদস্য ছিলাম। উনাদের প্রতি আমাদের সিমপ্যাথি আছে। পাওনাদি বিষয়ে উনারা হয়তো মনোক্ষুণ্ন হয়েছেন। আমরা উনাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

