গণহত্যা, গুম, খুন ও ক্রস ফায়ারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জুলাই শহীদ পরিবার। সোমবার ২৪ জুলাই শহীদ পরিবার সোসাইটি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিজ্ঞাপন
হাইকোর্ট মাজার গেট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘুরে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টে প্রবেশের চেস্টা করলে পুলিশ গেট আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ শ্লোগান দেয়। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার দাবি করেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

