আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৭তম বিসিএস: ১১৩৭ জনের চাকরির রায় বৃহস্পতিবার

রাজশাহী ব্যুরো

২৭তম বিসিএস: ১১৩৭ জনের চাকরির রায় বৃহস্পতিবার

এক এগারোর সময় ২৭তম বিসিএসের ১ হাজার ১৩৭ জনকে বাদ দেয়ার মামলারে রায় দেওয়া হবে কাল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় ঘোষণা করবেন। বুধবার সকালে এথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে ৭ নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানির জন্য আপিলের অনুমতি দেন।

২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। এরপর তাদের নিয়োগ দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন