আ.লীগ নেতা ছানোয়ারসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

আ.লীগ নেতা ছানোয়ারসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার এ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন- ভাটারা থানা আওয়ামী লীগের নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানার জে–ব্লকের ৯ নম্বর রোডের পাকা সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরের (২৮) ওপর হামলা করা হয়। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার ও মুসা এই মামলার সন্দেহভাজন আসামি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন