ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে নেওয়ার ২০–২৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

তার স্বামী তাজ জানান, দীর্ঘদিন ধরেই সানজিদার রক্তে ইনফেকশন ছিল। গত কয়েকদিন ধরে জ্বর ওঠানামা করছিল। গত দুদিনে আমরা ৩–৪টা হাসপাতাল ঘুরেছি। ঢামেকে আইসিইউতে নেওয়ার পরই রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এর কিছুক্ষণের মধ্যেই সানজিদা চলে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদার শেষ ইচ্ছা অনুযায়ী মেহেরপুরে তার স্বামীর বাড়িতে দাফন করা হবে।

তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...