জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল রোববার ঘোষণা করা হয়েছে। সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১৯১০টি কলেজের দুই লাখ সাত হাজার ৯০৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪৯ শতাংশ।
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এই ফলাফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

