আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

প্রতিনিধি, জাবি

জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থী জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মশাররফ হোসেন হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

রোববার রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষার্থী ফজলে আজওয়াদ সরকার এবং রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের ছাত্র এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী । সে অবৈধ শিক্ষার্থী হিসেবে কাজী নজরুল ইসলাম হলে থাকতেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় সে সহজেই অবৈধভাবে ভারত থেকে আসা মদ ক্রয় করে ক্যাম্পাসে বিক্রি করে। তবে সে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন সে নিজে খাওয়া ও বন্ধুদের দেওয়ার জন্য এনেছেন।

তবে তার ঘনিষ্ঠজনরা জানায়, সে বিশ্ববিদ্যালয়ের পাশে জামসিং এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। এই বাসায় সে মাদককারবারীর হাব হিসেবে ব্যবহার করে।

jucsu 23

অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, ‘রোববার রাত ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা ৭২৩ নম্বর রুমে অভিযান চালায়। এসময় অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে ৯ বোতল মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে খাটের নিচ থেকে আরো ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...