১১ দলের লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান এনসিপির

১১ দলের লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান এনসিপির

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মহানগর এনসিপি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে চকবাজারের মহানগর এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও মহানগর সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।

এস এম সুজা উদ্দিন বলেন, চট্টগ্রামের মানুষের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার নিশ্চিত করা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে লালদিঘীর সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

মীর মোহাম্মদ শোয়াইব বলেন, ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ লংমার্চ। আরিফ মঈনুদ্দিন অভিযোগ করেন, জনগণের দাবি নিয়ে মাঠে নামলেও বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে শান্তিপূর্ণভাবে লংমার্চ ও সমাবেশে অংশ নিতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন