জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আওয়ামী লীগের সময়ই সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপি সব সময় সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপির আমলে কোন ধর্মের মানুষকে নির্যাতিত অবহেলিত বঞ্চিত হতে দেবে না।
শুক্রবার বিকেলে নাটোরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। ন্যায় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। পৃথিবী থেকে অনিষ্ট দূর করার জন্য তিনি কাজ করেছেন। দুষ্টের দমন ও সৃষ্টের লালন করতে তিনি দুনিয়ায় এসেছিলেন। বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রফেসর শেখর কুমার স্যানাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

