শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, ববি

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১৪ই জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশে করে। এসময় নেতাকর্মীরা “শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি”, “ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না”, “বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার ” এবং “জাস্টিস জাস্টিস” বলে স্লোগান দিতে থাকেন।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, শিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম এবং অপহরণের মতো এত সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার আশ্রয়ে নিয়ে গেছে। তারা নিজেরা অপরাধ করে নিজেদের ভিক্টম সাজিয়ে মূল ভিক্টিমকে অপরাধী বানাতে চাই। ৭১ এবং ২৪ পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।তারা আবার এই ধরণের প্রতারণার রাজনীতি করলে,তাদেরকে আবার প্রতিহত করা হবে।

এসময় ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিবির কর্তৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আর একবার প্রমাণ করল, তাদের নারী নীতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।

তিনি আরও বলেন, নিজেরা গোপনে এধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে,তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...