গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সকাল থেকে ফের অবরোধ

গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সকাল থেকে ফের অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ফের চলছে সড়ক অবরোধ।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

এতে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা। শ্রমিকদের এই অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এদিকে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর পরও কেন শ্রমিকেরা আন্দোলন অব্যাহত রেখেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ সম্পর্কে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...