বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অফিস আদেশে জানানো হয়, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়াররা অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, শিক্ষার্থীরা ওই কর্মকর্তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানান ৷
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

