ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ব্যালট হবে ৫ পাতার

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ব্যালট হবে ৫ পাতার

আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ব্যালট পেপার হবে পাঁচ পাতার এবং হল সংসদের ব্যালট হবে এক পাতার। কাজেই ভোট শেষে গণনা প্রক্রিয়ায় সময় একটু বেশি লাগতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমাদের মেশিন প্রতি ঘণ্টায় ৫-৬ হাজার ব্যালট স্ক্যান করতে পারে। কিন্তু ৬ হাজার ভোট হলে প্রতিটি ব্যালট ৫ পাতার হওয়ায় মোট ৩০ হাজার পৃষ্ঠা স্ক্যান করতে হবে। এতে অতিরিক্ত ৫ ঘণ্টা সময় লাগবে। তাই ফলাফল ঘোষণার জন্য ধৈর্য ধরতে হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রের বাইরে যারা থাকবেন তারা গণনা শেষে আন-অফিশিয়ালি ফলাফল জানতে পারবেন। আর রাত যত দেরিই হোক আমরা অফিসিয়ালি ফলাফল ঘোষণা করবো।

এদিকে মনোনয়নপ্রাপ্ত কয়েকজন প্রার্থী বলেন, ‘প্রার্থীদের হালনাগাদ ছবি ব্যালটে যুক্ত করা উচিত। একইসাথে প্রচারণা ও পরীক্ষা চালানো সম্ভব নয়। কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সঠিকভাবে মতামত নিচ্ছে না।’

এ বিষয়ে চিফ রিটার্নিং অফিসার জানান, ‘পরীক্ষা বাদ দিয়ে প্রচারণা চালানো সম্ভব নয়। উভয় কার্যক্রম একসঙ্গে চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন