পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং (Universitas Negeri Padang)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং "উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন