পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
সোমবার সকালে মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে—‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন। এ ছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

