আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

আতিকুর রহমান, চবি

অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর এক যুগ পূর্তি উপলক্ষে প্যারিসের আয়েবা সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার অনুষ্ঠান পরবর্তী এক আলোচনা সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজীকরণ করার দাবি জানান তারা।

দাবিগুলো হলো- জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড কার্যক্রম চালু করা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিদেশে অবস্থানরত মিশন ও কনসুলেট সেবা মান বৃদ্ধি করা, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের মূল্য সঠিক রাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন